নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ঘটনায় ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।


