আশুলিয়ায় শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন পোশাক শ্রমিক ছকিনুর
ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক। শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিলেও নিজে আর ফিরতে পারেননি তিনি।


