ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল পেপ গার্দিওলাকে। বিষয়টি নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানালেন স্প্যানিশ এই কোচ। ইতালির মতো দলের দায়িত্ব নিতে না পারায় বিব্রত বোধ করেছিলেন তিনি।



