চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এই ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।


