বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, আরও এক ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। আরও ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এটি। রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


