যুদ্ধ-শান্তির অনিশ্চয়তায় থাকবে না ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ- দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনও সামরিক পদক্ষেপ নিলে ইরানি বাহিনী তার জবাব দেবে।

