আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা জরুরি: ভূমি প্রতিমন্ত্রী
আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ভূমিসেবার ডিজিটাল রূপান্তর মালিকানাসংক্রান্ত জটিলতা কমানোর পাশাপাশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


