পরিকল্পনা ও সক্ষমতার সমন্বয় জরুরি
দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। মেট্রোরেল সম্প্রসারণ, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, পদ্মা ব্যারাজ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধির মতো উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

