‘গোপন বৈঠক’ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর আজিমপুর এলাকায় একটি বাসায় গোপন বৈঠক করার সময় সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই অভিযান চালায়।

