চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা কাতালান ক্লাবটি আগের দুই আসরেও যথাক্রমে পঞ্চম ও দ্বিতীয় হয়েছিল। এবারও ভালো অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করার পথে হানসি ফ্লিকের দল।
