পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতৈক্য এবং বোর্ড সদস্যদের ভোটে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।



