নড়াইলে সহিংসতা, প্রোপাগান্ডার রাজনীতি ও সংখ্যালঘুর বিপদ
টানা কয়েক দিন ধরে গোপালগঞ্জে সহিংসতা নিয়ে দেশজুড়ে আলোচনা এক রাতেই ঘুরে গেল নড়াইলের সহিংসতার দিকে। গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতা দমনে বল প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় সরকার, সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার আওয়াজ দেয়।



