ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়লো চোর
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকা পড়েন চোর। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করেন।



