ভয়ের নগরীকে কে দিবে ভরসা?
বিলক্ষণ সকলেই খুলনার মঙ্গল চাহেন; নিরাপত্তা লইয়া উদ্বেগ প্রকাশ করিতেছেন। প্রশ্ন হইতেছে, শুভানুধ্যায়ীর ভিড়ে একদা শান্ত নগরীটির এই দুরবস্থা কাহারা সৃষ্টি করিল? যাহাদের হস্তে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তাহাদের সম্মুখেই খুলনা ক্রমশ বসবাসের অযোগ্য হইয়া পড়িবার আশঙ্কা সৃষ্টি হইয়াছে।



