ইসরায়েলের ভবিষ্যৎ কী?
ইসরায়েলি নির্বাচনের ফলাফলকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যায়। এর একটি হলো একে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পরাজয় হিসেবে দেখা। ১২০ সদস্যের ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু জোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যাদের এক সময় জোরালো সংখ্যাগরিষ্ঠতা ছিল।



