অপেক্ষা জীবনের গভীর প্রতিচ্ছবি
সেই যে বাবাকে হারালাম, তারপর জীবনের অনেক হিসাব বদলে গিয়েছিল। অনেকটা সময় কেটেছে তাঁকে ঘিরে জমে থাকা স্মৃতি আর এক অপূরণীয় অভাববোধ নিয়ে। শৈশবের অনেক আনন্দ, অনেক স্বাভাবিক চাওয়া-পাওয়ার জায়গায় এসে জমেছিল এক অদৃশ্য শূন্যতা।



