ওয়াশিংটনে ব্যস্ত সড়কে গুলিবর্ষণ: কমপক্ষে পাঁচজন আহত, জরুরি নির্দেশনা জারি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালে ঘটা এই হামলায় কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

