পোশাক শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকার পথে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ দরকষাকষিতে ব্যবধান কমলেও চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রাথমিক দাবি কমিয়ে ২২ হাজার টাকা করার বিপরীতে মালিকপক্ষ তাদের প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করেছে।


