আদায় অযোগ্য খেলাপি ঋণের ৯৩ শতাংশ
ব্যাংক খাতে খেলাপি ঋণের সংকট এখন আরও গভীর রূপ নিয়েছে। বিতরণ করা ঋণের বড় একটি অংশ খেলাপি হওয়ার পাশাপাশি এসব ঋণের সিংহভাগই এখন আদায় অযোগ্য পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ ও ক্ষতিজনক ঋণে পরিণত হয়েছে।



