অর্থনৈতিক অঞ্চলের শিল্পে অর্থায়নের শর্ত শিথিল
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে বৈদেশিক বিনিয়োগ ও অর্থায়ন কর্মসূচির (এফডিআইপিপি) আওতায় অর্থায়নের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) পাশাপাশি দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত জাপানি, জাপান-বাংলাদেশ যৌথ মালিকানাধীন এবং বাংলাদেশি মালিকানাধীন শিল