চীনা মহাকাশযানে চড়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী
চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে কক্ষপথে পাড়ি জমানোর মাধ্যমে পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী জিশান আলী। আজ বুধবার চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।



