মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি
আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা, না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেল আসল খবর। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারের নাম নেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়।


