আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ: সাইবার সহিংসতায় অনলাইন ছাড়ছেন অনেক নারী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রাজনৈতিক বিষয়ে নিজের মতামত উল্লেখ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদা এলাহী (ছদ্মনাম)। এরপর তাঁর পোস্টের মন্তব্যের ঘরে আসতে থাকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, গালাগাল ও ধর্ষণের হুমকি।



