ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম
এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। নতুন বিধানে এমন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে একটি পরিবারের সর্বোচ্চ দুজন সদস্যের বেশি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না।



