চাঁদপুরের ফরিদগঞ্জ: দুই কোটি টাকায় সড়ক সংস্কার, ছয় মাসেই গর্ত
চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দে গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়।



