দরপত্র বাতিলে তড়িঘড়ি, ২ হাজার কর্মীর সঙ্গে চুক্তির উদ্যোগ
বাংলাদেশ ব্যাংকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত প্রায় দুই হাজার কর্মীকে সরাসরি চুক্তির আওতায় আনার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। নিজস্ব প্রবিধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিন বছরের জন্য কর্মী নিয়োগের দুটি দরপত্র বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
