১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হওয়ায় ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। একই সময়ে ক্রেতারা বাংলাদেশের কারখানায় দেওয়া ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।


