বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২০ ছাত্র নিয়ে পাঁচ শিক্ষকের সংগ্রাম
চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই ভবনের দুই প্রান্তে দুটি শ্রেণিকক্ষে শিশুদের পাঠদান করা হচ্ছে।


