বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
দেশ রূপান্তরদেশে চলমান শ্রমিক আন্দোলন ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন | সরাসরি… সমকালডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়, সবার সচেতনতা জরুরি: রিজভী সমকালসেন্ট মার্টিন ভ্রমণে যাবেন? যা জানা জরুরি ইনকিলাববোমা আতঙ্কে তোলপাড় ইউরোপ, জরুরি অবতরণ একাধিক ফ্লাইটের ইত্তেফাকঢামেক জরুরি বিভাগে চিকিৎসকদের নির্দিষ্ট পোশাক নেই, তারা চিকিৎসক নাকি দালাল বোঝা মুশকিল বাংলাদেশ জার্নালঢামেকের জরুরি বিভাগে কে চিকিৎসক, কে দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান যুগান্তররাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প যুগান্তর৭ নভেম্বরের ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেশ রূপান্তরদুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন যুগান্তরজামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

Single Page eReturn 2023 । ঘরে বসে ১ পাতার আয়কর রিটার্ন দাখিলের নিয়ম দেখুন

Single Page eReturn 2023 । ঘরে বসে ১ পাতার আয়কর রিটার্ন দাখিলের নিয়ম দেখুন
Single Page eReturn 2023 । ঘরে বসে ১ পাতার আয়কর রিটার্ন দাখিলের নিয়ম দেখুন ছবি: ClaimBD

একজন সঞ্চয়পত্রধারী বা গৃহিনী অনলাইনে চাইলে মাত্র ১০ মিনিটে রিটার্ন দাখিল করতে পারবেন- রেজিস্ট্রেশন করতে টিন সার্টিফিকেট ও সিম কার্ড নিজের নামে থাকতে হবে – Single Page Return Submission 2023

যে কোন সময় রিটার্ণ দাখিল করতে পারবে? হ্যাঁ – ‘আগামী ৩১ জানুয়ারির পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না’। আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর দিবসের ৩১ জানুয়ারির মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে।

এক পাতার রিটার্ণ ফর্মে কি কি তথ্য দিতে হবে? এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
স্বল্প আয়ধারীদের কি এক পাতার ফরম? হ্যাঁ। দেশে ও বিদেশে যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার অধিক নয়। যাহার মোট সম্পত্তির মূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকার নিম্নে কিন্তু আয়বর্ষের কোনো সময়ে তিনি মোটরযানের মালিক ছিলেন অথবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করিয়াছেন অথবা বিদেশে কোনো পরিসম্পদের মালিক হইয়াছেন অথবা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হইয়াছেন। অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নহেন তাহারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদান করিবেন।

১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf । আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf । eReturn

 সরকারি কর্মচারীগণ এক পাতায় রিটার্ন দাখিল করতে পারবে না। তাদের বিস্তারিত ৮ পাতার রিটার্ন ফরম দাখিল করতে হবে।

Acknowledgement ই রিটার্ন

Caption: etaxnbr.gov.bd

এক পাতায় রিটার্ণ দাখিলে অযোগ্য ২০২৩ । যে সব ব্যক্তি এক পাতায় রিটার্ণ দাখিল করতে পারবে না

  1. করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
  2. মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
  3. গণকর্মচারী নন।
  4. মোটরযানের মালিক নন।
  5. সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
  6. বিদেশে পরিসম্পদের মালিক নন।
  7. কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।

রিটার্ন ফাইল প্রস্তুত করার নিয়ম কি?

সেল্ফ রিটার্ন ফাইল প্রস্তুত করা খুব একটা কঠিন নয়। আপনি সহজেই নিজে নিজেই রিটার্ন দাখিল নির্দেশিকা পড়ে নিয়ে প্রস্তুত করতে পারেন। এছাড়া এখন অসংখ্যা ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। কোন ট্যাক্স এডভোকেটের হেল্প ছাড়াই আপনি রিটার্ণ ফাইল প্রস্তুত করে ফেলতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন এবং ইনফর্মেশন ইনপুট দিন।

https://youtu.be/TEzi6s2qsa0

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।