যেসব মাছে থাকতে পারে ফিতাকৃমি, সংক্রমণ এড়াতে রান্নায় সতর্কতা জরুরি
মাছ খেতে ভালোবাসেন? তাহলে রান্না ও সংরক্ষণের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, শুধু শাকসবজি নয়, কিছু মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা অপর্যাপ্ত রান্না করা মাছ খেলে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

