২৫ দিনে প্রবাসী আয় প্রায় ৩২ হাজার কোটি টাকা
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো প্রবাসী আয়, যা আমদানি ব্যয় মেটাতে বড় ভূমিকা রাখে। নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে।

