কাল থেকে ঢাকায় তিন দিনের প্রাণিসম্পদ মেলা
ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী। রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে শনিবার পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।


