এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মারা গেছেন
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আখন্দ সেলিম (৮৫) মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


