টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের আরও দুটি কার্যালয়ে হামলা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুরে একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার ফটকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।



