ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়া অনিবার্য: পুতিন
রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এসব হামলার জবাবে রাশিয়ার প্রতিশোধ নেওয়া ‘অনিবার্য’।



