সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সিলেট নগরীর সুরমা নদী থেকে এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


