শিল্পাঞ্চলে পুলিশের আরও কার্যকর ভূমিকা চায় ঢাকা চেম্বার
শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।


