নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
আজ বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।



