কুমিল্লায় চুরির অভিযোগে শিশুকে ১৩ ঘণ্টা শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
কুমিল্লায় বাজার থেকে টাকা চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে প্রায় ১৩ ঘণ্টা শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি ও ভিডিও দুই দিন ধরে ঘুরছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।



