দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা
রাজশাহীর বাঘার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে আজ বুধবার সকালে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান প্রধান শিক্ষক আমিনা খাতুন।



