নভেম্বরের ২৪ দিনেই দেশে আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স
চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৪৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৬ দশমিক ৪ শতাংশ বেশি। মাসের বাকি দিনগুলোতে একই ধারা অব্যাহত থাকলে নভেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।


