আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করছেন তারা।

