শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৩০ নম্বরের পরিবর্তে ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখা হবে।


