ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৈশ্বিক অর্থনীতি থেকে তেহরানকে বিচ্ছিন্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।



