সতর্ক করলেও নেওয়া হয়নি পদক্ষেপ, যুবকের ছুরিকাঘাতে কিশোর নিহত
ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ।

