নারী দলের ফিটনেস নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক কোচের
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরানের দাবি, জাতীয় দলের অর্ধেকের বেশি ক্রিকেটারের আন্তর্জাতিক মানের ফিটনেস নেই। খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের উন্নতির জন্য কঠোর অবস্থান নেওয়ায় তাকে ‘বদমেজাজি’ তকমা দেওয়া হয়েছে বলেও মনে করেন তিনি।


