রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহেদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



