বাংলাদেশে ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন জরুরি : ইপসা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশ যে অর্থায়ন পাচ্ছে, তার ৯০ দশমিক ৪ শতাংশই এসেছে ঋণের মাধ্যমে। এতে জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি দেশের ঋণের বোঝাও বাড়ছে।



