সন্তান সামলানোর দায়িত্ব কি শুধু মায়ের
সন্তান জন্মের পর একজন মা তাঁর পেশাগত জীবন চালিয়ে যাবেন, নাকি সন্তানের দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দেবেন—এই প্রশ্নটি আমাদের সমাজে দীর্ঘদিনের বিতর্কের বিষয়। এক পক্ষ মনে করে, শিশুর সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশের জন্য শৈশবে মায়ের সার্বক্ষণিক সান্নিধ্য অপরিহার্য।


