জামায়াত থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। একই সঙ্গে তিনি জেলা বিএনপি কমিটিকে ‘অস্তিত্বহীন’ বলে দাবি করেছেন।
